প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
মহাদেবপুরে জাতীয় মৎস্য উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার প্রদান
নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য ২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা (বাবুল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মুশাররফ।আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও টেকসই মৎস্য চাষ, দেশীয় মাছের সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হচ্ছে। এ উপলক্ষে মহাদেবপুরে মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত