প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
আশুলিয়ায় অস্ত্র-মাদকসহ ‘গালকাটা মুস্তাকিম’ গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি মোঃ মুস্তাকি কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার স্টার্ন হাউজিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।গ্রেপ্তার মুস্তাকিম জামগড়া এলাকার মো. জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে। পুলিশের দাবি, তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে গোলাগুলি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জামগড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি স্টার্ন হাউজিং এলাকায় সংঘবদ্ধ হয়েছে। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় মুস্তাকিম ওরফে ‘গালকাটা মুস্তাকিম’কে গ্রেপ্তার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান রাশেদ বলেন, মুস্তাকিমের বিরুদ্ধে গোলাগুলি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত