প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
দুপচাঁচিয়ায় চার বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৫ জন
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চার বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা-পুলিশ।থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ আসামি—সাফি সাব্বির আহম্মেদ সাগর, ছানোয়ার ও মোছা. মমতাজ খাতুন। এদের মধ্যে ছানোয়ার একটি মাদক মামলায় আদালত কর্তৃক চার বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।এ ছাড়া পৃথক অভিযানে উপজেলার গোবিন্দপুর শাহপাড়া এলাকা থেকে মো. মিজানুর রহমান চেনু (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২২টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অন্য একটি মারপিটের মামলায় জয়পুরপাড়া এলাকা থেকে আল মাজহারুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত