প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
আত্রাইয়ে ওয়ারেন্ট ভুক্ত দুই আসামি গ্রেফতার
নওগাঁ জেলার আত্রাই থানার অফিসার ইনচার্জ মো.মাহবুব আলমের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মামলা জিআর নং ১৬৩/২৩ এবং জিআর নং ১৯৫/১৭ মামলার কুখ্যাত দুই জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে আত্রাই থানা পুলিশ। থানার তথ্য সুত্রে জানা যায়, থানা চৌকস ফোর্স (১৪ আগষ্ট) অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানা ভুক্ত মামলার আসামি ১। মো.নয়ন প্রামাণিক, পিতা.মো.শহীদ প্রামাণিক, সাং বেওলা ও মো.রনি পিতা মো. কাজেম উদ্দিন সাং বাকি উলমা থানা আত্রাই জেলা নওগাঁদ্বকে গ্রেফতার করেন। আসামিদ্বয়কে পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.মাহবুব আলম জানান মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই সহ সকল অনিয়ম ও দুর্নীতি শক্ত হাতে দমন প্রক্রিয়া চলমান রয়েছে এবং থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত