প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
জয়পুরহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বছর পদার্পণ উদযাপন
জয়পুরহাটে দৈনিক করতোয়ার ৫১ তম বছর পদার্পণ উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণ করা হয়। জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পত্রিকাটির জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। সভায় প্রধান অতিথি বলেন, দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ সংবাদ, পত্রিকার স্বল্পমূল্য এবং লেখার গুণগত মানের দিক দিয়ে উত্তরা অঞ্চল শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, দীর্ঘ সময়ে সংবাদপত্রের জগতে পাঠক প্রিয়তায় প্রমাণ করে এ পত্রিকা সফল। জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, সবার হৃদয়ে এখন দৈনিক করতোয়া নামক একটি পত্রিকা। এ পত্রিকার সাফল্য কামনা করি।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম,বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা,সাংবাদিক আব্দুল আলীম, তপন কুমার খাঁসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত