প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
ধুনটে ইয়াবাসহ পুলিশের জালে যুবক
বগুড়ার ধুনটে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের আমতলা চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি গোসাইবাড়ী ফকিরপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আমতলা চারমাথা মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত