প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
তালোড়া পৌর ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দুপচাঁচিয়ার উপজেলার তালোড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের পৌর শাখা উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট মঙ্গলবার বিকালে তালোড়া কে জেড জেড ইন্টারন্যাশনাল সেকেন্ডারী স্কুলের শ্রেণি কক্ষে পৌর ওলামাদলের আহবায়ক হাফেজ মোঃ শাহজালাল আকন্দ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা ওলামাদলের সভাপতি হাফেজ মোঃ জাকারিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মুফতি মোঃ একরামুল হক। বিশেষ অতিধির বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা ওলামাদলের আহবায়ক মাওঃ নজরুল ইসলাম, তালোড়া পৌর বিএনপির সহসভাপতি এনামুল হক হিটলার, যুবদল নেতা হাসিনুর রহমান দিপু, তালোড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল রাফি, ওলামাদল নেতা হাজি বাবুল আক্তার বাবলু প্রমুখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে হাফেজ মোঃ শাহজালাল আকন্দকে সভাপতি, হাজী বাবুল আক্তার বাবলুকে সাধারণ সম্পাদক, মাওঃ সেকেন্দার আলীকে সিনিয়র সহসভাপতি, মাওঃ মেরাজুল ইসলামকে যুগ্ম সম্পাদক ও হাজী মোঃ হারুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে তালোড়া পৌর ওলামাদলের দুই বছর মেয়াদী নয়া কমিটি গঠন করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত