প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় শিক্ষকের বাড়িতে নগদ টাকা ও স্বর্নালঙ্কার লুট
সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাটিয়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে ঢুকে গৃহবধূকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জামাল হোসেন সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার রাতে মধ্যকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জামাল হোসেন একই এলাকা বাসিন্দা।তিনি শহরের কালেক্টর স্কুলের শিক্ষক।ভুক্তভোগী মো. জামাল হোসেন বলেন, সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির বাইরে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী মোছা. মনিরা খাতুন বাড়িতে একা ছিলেন। ওই সময়ে মুখে কালো কাপড় বাঁধা ও সাদা পোশাক পরা ২থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে।এরপর তার হাত-পা বেঁধে ফেলে ১০ মাস বয়সী কন্যাশিশুর গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখায়। ওই সময় ঘরের আলমারিতে থাকা নদদ ৩৭ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।স্বর্ণালংকারের মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।তিনি আরো বলেন,ওই সময় শিশুর ক্ষতি করার হুমকি দেওয়ায় তার স্ত্রী চিৎকার করতে পারেননি। পরে তিনি বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত