প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
ভীমরুলীতে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা
ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে পর্যটকদের বিরক্তি ও পরিবেশদূষণ রোধে অবৈধভাবে উচ্চ শব্দে শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় দুটি ট্রলারকে মোট ৪০০০( চার হাজার) টাকা জরিমানা করা হয়।অভিযানকালে ইউএনও জানান, ভীমরুলী পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ, পর্যটকদের স্বাচ্ছন্দ্য এবং জনস্বার্থ রক্ষায় উচ্চ শব্দে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, নিয়মিত নজরদারির মাধ্যমে ভীমরুলী পেয়ারা বাগানের শান্ত ও মনোরম পরিবেশ বজায় থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত