প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের আবু তাহেরের পুত্র লিটন(৩০), নইমুদ্দিনের পুত্র রাজিব আলী, তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামের আনসার আলীর পুত্র অসীম(২৮)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই মাসউদ আলী এসআই হাসমত আলী এএসআই শাহাদাত হোসেন এসআই মহসিন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেফতার কৃত আসামিদের কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত