প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মতিহারে বিশেষ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর মতিহারে ৩ বোতল এসকাফ সিরাপসহ কামরুজ্জামান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে মতিহার থানাধীন সাতবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাদক কারবরি মো. কামরুজ্জামান (৩৫), তিনি মতিহার থানাধীন চর সাতবাড়িয়া এলাকার মো. মোজাহার আলীর ছেলে ।শনিবার (২৬ জুলাই) রাতে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।পুলিশ জানায়, থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বাইরে পরিচালিত বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কামরুজ্জামানের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা তিন বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত