প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংকের ক্যাম্পেইন অনুষ্ঠিত
কিউআর লেনদেনে বাংলা কিউআর’- এই স্লোগানকে, সামনে রেখে দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি বগুড়া আঞ্চলিক শাখা। ২৩জুলাই বৃহস্পতিবার সকালে বগুড়া বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালি ক্যাম্পেইনের ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ খান। এ উপলক্ষে এক আলোচনা সভায় ব্যাংকের বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বাংকের প্রতিনিধি সেলিম আহম্মেদ, ব্যাংকের বগুড়া শাখার এডিসি ডিভিশন হেড রবিউল আলম প্রমুখ। একই সময় ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় অতিথিবৃন্দ অনুরূপ ফিতা কেটে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা শাখার ব্যবস্থাপক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, আব্দুল আলী, জান্নাতুল ফেরদাউস, ফারুক আহম্মেদ, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু কালাম আজাদ, শাখার অপারেশন ম্যানেজার গোলাম রব্বানী প্রমুখ। এসময় এলাকার ব্যবসায়ী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উস্থিত ছিলেন। বক্তারা বলেন, এটি একটি আধুনিক স্বচ্ছ, নিরাপদ ও স্মার্ট আর্থিক লেনদেন ব্যবস্থার দিকে আমাদের সম্মিলিত অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশের অভিযাত্রায় ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোবাইল ব্যাংকিং, কিউআর পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সেবা আরও সহজ দ্রুত ও নিরাপদ হয়েছে। এসময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সাধারণ মানুষ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন এবং ডিজিটাল লেনদেন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। পরে গ্রাহকবৃন্দকের সাথে নিয়ে একটি র্যালি বের হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত