প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
সখিপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের সখিপুরে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ। রোববার (১৯ জুলাই) বিকেলে সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আরজি জানান। নজরুল ইসলাম নাহিদ ইংরেজি দৈনিক ‘বাংলাদেশ টুডে’ পত্রিকার সখিপুর উপজেলা প্রতিনিধি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় এলাকায় তিনি ৬ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকেই স্থানীয় ফজলুল হক বাচ্চু তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১২ জুলাই তার ওপর হামলা চালানো হয়।নাহিদ জানান, ওই হামলার ঘটনায় তিনি সখিপুর থানায় মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিকে গ্রেপ্তার করেনি। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।সংবাদ সম্মেলনে সাংবাদিক নাহিদ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং টাঙ্গাইলের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি ফজলুল হক বাচ্চুকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মেলেটারি, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাবেক সভাপতি ইকবাল গফুর, সদস্যসচিব আনোয়ার কবিরসহ স্থানীয় সাংবাদিকরা
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত