প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
কাহালু স্মার্ট সেবা’ অ্যাপসের পরিচিতি সভা অনুষ্ঠিত
আজ রবিবার বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে ‘কাহালু স্মার্ট সেবা’ অ্যাপসের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাপসটির বিভিন্ন সেবা, ব্যবহার পদ্ধতি এবং সাধারণ মানুষের জন্য এর সম্ভাব্য উপকারিতা তুলে ধরা হয়।অনুষ্ঠানে ‘কাহালু স্মার্ট সেবা’ অ্যাপসের টিম প্রধান রবিউল ইসলাম অ্যাপসটির গুরুত্বপূর্ণ ফিচার, নাগরিক সেবা গ্রহণের সহজ উপায় এবং প্রযুক্তিনির্ভর জনসেবা নিশ্চিত করার লক্ষ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।এ সময় উপস্থিত কর্মকর্তারা অ্যাপসটির উদ্যোগের প্রশংসা করেন এবং জনসেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।পরিচিতি সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মহিলা দলের সভাপতি মমতা আরজু কবিতা, উপজেলা আইসিটি অফিসার মো. রোকনুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী মো. মুক্তার হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সভা শেষে ‘কাহালু স্মার্ট সেবা’ অ্যাপসের টিম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অ্যাপসটির কার্যক্রম আরও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।স্মার্ট সেবা’ অ্যাপসের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত