প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
পাটগ্রামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাটগ্রাম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোত্তালিব হোসাইন মানিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভুয়া ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার পরিবার সংবাদ সম্মেলনে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১ টায় পাটগ্রামের কেন্দ্রীয় প্রেস ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্য সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইউপি সদস্য রফিকুল ইসলাম তিনি বলেন। আমি পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসে ব্যাক্তিগত কাজে অফিসে এসে কাজ শেষ করে বেড় হলে, উপজেলা চত্বরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাটগ্রাম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোত্তালিব হোসাইন মানিক। সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ইসানুল হক মিলনকে নিয়ে দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য করায় আমি তাহা শুনতে পাইলে তাকে নিষেধ করি এইসব বলতে । তখন ছাত্রলীগের সন্ত্রাসী মানিক আমার উপর রাগান্বিত হয়ে মারমুখী আচরণ করে তখন আশেপাশে লোকজন আমাদের কে ভাগাভাগি করে দিলে আমি তাকে কিছু না বলে বাড়িতে চলে যাই । বিকালে বাড়িতে যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আমার নামে বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন ও ভুয়া অপপ্রচার চালাচ্ছে মানিক সহ তার সহযোগীরা । সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বলেছেন আমি নাকি তাকে হামলা করেছি এটি সম্পুর্ন ভুয়া ও ভিত্তিহীন ।সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্যের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ওই জনপ্রতিনিধির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই ধরণের নোংরা অপপ্রচার চালানো হচ্ছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্রকারী নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের পাটগ্রাম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোত্তালিব হোসাইন মানিককছ আইনের আওতায় আনার জোর দাবি জানান।সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত