প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
নাটোরে মাদকসহ দুইজন আটক
নাটোরের বাগাতিপাড়ায় র্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।র্যাব-৫ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালঞ্চী বাজারের এজা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্লাস্টিকের দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার বাটিকামারি গ্রামের এসকেন মণ্ডলের ছেলে মো. আনোয়ার (৪৪) এবং টুনিপাড়া গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে মো. নাসির উদ্দীন (৩৯)।অভিযানে আনোয়ারের কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া নাসির উদ্দীনের কাছ থেকে মাদক পরিবহন ও বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন। তারা স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৫ জানায়, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত