প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
কাহালুতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,
বগুড়ার কাহালু উপজেলায় খাদিজা খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত খাদিজা খাতুন নিয়ামতপুর গ্রামের মো. সাদিকুল ইসলামের মেয়ে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সৎ মা জেসমিন আক্তারের সঙ্গে পাশের বাড়িতে আত্মীয়ের দাওয়াতে যাওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খাদিজা যেতে পারেনি। এ নিয়ে তার মন খারাপ ছিল বলে পরিবারের দাবি।পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন এবং বিষয়টি কাহালু থানা পুলিশকে জানান।খবর পেয়ে কাহালু থানার এসআই মো. মাসুদ করিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত