প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ দু:স্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোয়িামে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ।এ সময় প্রধান অতিথি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ সহায়তা চলমান থাকবে।সংশ্লিষ্টরা জানান, ২ হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে ৬০ মেট্রিকটন চাল ও ১০৫ পরিবারের মাঝে ৭লাখ টাকা বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত