প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
দুপচাঁচিয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।বুধবার (১৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার মোস্তফাপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।আদালত সূত্রে জানা যায়, মোস্তফাপুর এলাকায় মাদক সেবনের অভিযোগ মেহেদুল ইসলাম (২৬): উপজেলার পোথাট্টি গ্রামের মানিক উদ্দিনের ছেলে। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মিন্টু (৩৫): মোস্তফাপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৪৫ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত উভয় আসামিকে রাতেই যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত