প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
হাকিমপুরে অ্যাম্পুল মাদকসহ ৪ জন গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ৩০ পিচ অ্যাম্পুল মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন হাকিমপুর থানার মামলা নম্বর-১৮, ধারা ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ এলাকা) গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম ওরফে শফিকের বাড়ি থেকে ৩০ পিচ অ্যাম্পুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (৫৫), বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হাউজিং কলোনি এলাকার বাসিন্দা মো. মহিদুল ইসলাম (২৭), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. শামীম (২৫) এবং মো. মারুফ (২২)।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত