প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
পাঁচবিবিতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও
জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে শতবর্ষী একটি রেইনট্রি গাছ ভেঙ্গে ৩টি পরিবারের বতস ঘরের বেড়া ও ছাউনির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ঘরগুলোর ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পরিবারের সদস্যরা। এছাড়াও গাছ উপড়ে পড়ায় রেল লাইনের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে যাওয়াই দুর্ঘটনা এড়াতে ১'নং রেল লাইন দিয়ে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এ ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ আপেল, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাফিউল ইসলাম রকি ও জেলা যুবদল নেতা মোঃ রাজিব ফয়সাল সহ অনেকেই।উল্লেখ্য সকালে মুষলধারে বৃষ্টি ও ঝড়ে রেলগেটের উত্তর পার্শে রেল কলনীতে এ ঘটনা ঘটে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত