প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পরিচালিত বিশেষ অভিযানে জিআর মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— তালোড়া সাবলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মেহেরুল ইসলাম (৪৮), দুবড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে লাল ফকির (৩৪), বড় ধাপ এলাকার জয়নাল প্রামানিকের ছেলে সাদিকুল ইসলাম (৩০), একই এলাকার আহাম্মদ মণ্ডলের ছেলে সাজু মণ্ডল (২৮), উত্তর মণ্ডলপাড়া গ্রামের নাছির মণ্ডলের ছেলে ইসমাইল হোসেন (২৮), ভাটাহার গ্রামের মৃত খাইবার আলীর ছেলে আব্দুল বারিক ভোদল (৩৮), বেলহট্টি মজিদনগর এলাকার এমদাদুল হক এমদাদের স্ত্রী শিউলি সুলতানা (৫৭) এবং তার ছেলে শাহনেওয়াজ শাকিল (৩৮)।এছাড়া সোমবার সকালে পৃথক দুটি মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অপহরণ মামলার আসামি সরদারপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রুহুল আমিন (২৮) এবং মারপিট মামলার আসামি চামরুল ইউনিয়নের মোস্তফাপুর উত্তরপাড়া গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫৫) রয়েছেন।দুপচাঁচিয়া থানা-র অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত