প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
ক্ষেতলালে ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্ষেতলালে আনন্দ মিছিল করেছে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ ছাত্রদল।রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ প্রাঙ্গণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাদিম মিয়া'র নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরুল কায়েশ আকাশ, কলেজ শাখা ছাত্রদলের বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মন্ডল, আবু রেজা, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান, দপ্তর সম্পাদক শিহাব হাসান নিয়ন সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত