প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
হিলিতে মুষলধারে বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আকস্মিক মুষলধারে বৃষ্টিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুর থেকে শুরু হওয়া টানা বর্ষণে শহরজুড়ে নেমে এসেছে ভোগান্তি।ভারী বৃষ্টিপাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে যান চলাচল। ছাতা ও রেইনকোট নিয়েও পথচারীদের চলাচল কঠিন হয়ে উঠেছে। বৃষ্টির প্রভাবে হিলি বাজারে কমেছে ক্রেতাদের আনাগোনা। কয়েকজন ব্যবসায়ীরা বলেন, সারাদিন দোকান খোলা রাখলেও বিক্রি তেমন হচ্ছে না। অন্যদিকে অতিবৃষ্টিতে কৃষিজমিতে পানি জমে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।স্থানীয়রা জানান, হঠাৎ এমন বৃষ্টিতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে এ ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত