প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ১ বিজিবি’র পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিজিবি জানায়, ২৯ ও ৩০ এপ্রিল রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।প্রথম অভিযানে ২৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে চারঘাট থানার ইউসুফপুর এলাকায় ইউসুফপুর বিওপি’র টহল দল একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় দুই চোরাকারবারীকে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৬৯ বোতল জিনসিন সিরাপ, ২৪ বোতল কসপা সিরাপ ও ৪৯ বোতল জোস ফ্রুফ সিরাপ জব্দ করা হয়।একই রাতে সাড়ে ১১টার দিকে দামকুড়া থানার হাজির বাতান পশ্চিমপাড়া এলাকায় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল অভিযান চালায়। একটি আমগাছের গোড়ায় মাটির নিচে লুকানো অবস্থায় ১৮০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এরপর ৩০ এপ্রিল ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে খরচাকা বিওপি’র দল দামকুড়া থানার কসবা এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে সেটি তল্লাশি করে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও ২ হাজার পিস এলইডি লাইট জব্দ করা হয়।জব্দ করা মাদকদ্রব্য ও সিরাপ সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত