প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে জয়পুরহাটে অ্যাপের মাধ্যমে মিলবে তেল
জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহে স্বচ্ছতা আনয়ন এবং জনভোগান্তি কমাতে জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হওয়ার কথা জানান জেলা প্রশাসক আল মামুন মিয়া। জেলা প্রশাসক বলেন, ‘জ্বালানি খাতের আধুনিকায়ন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অ্যাপটি একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ করার নিয়ম স্বচ্ছ এবং ডিজিটাল তদারকির ফলে অনিয়ম রোধ করা সম্ভব হবে।’তিনি আরও জানান, এখন থেকে জয়পুরহাট জেলায় জ্বালানি তেল সরবরাহ ও সংগ্রহের যাবতীয় কার্যক্রম এই অ্যাপের মাধ্যমেই পরিচালিত হবে। ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপেরব্যবহারের মাধ্যমে তেলের মজুত, চাহিদা এবং সরবরাহের সঠিক সময়ের তথ্য পাওয়া যাবে, যা সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সহ সভাপতি মিজানুর রহমান মিন্টুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত