প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
আক্কেলপুরে উদয়ন ক্রীড়া চক্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার স্বনামধন্য ক্রীড়া সংগঠন ‘উদয়ন ক্রীড়া চক্র’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুর রসিদ ইকু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মামুনুর রশিদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ শাহীন হোসেন, সহ-সভাপতি হিসেবে মোঃ তৌফিকুল ইসলাম (তৌফিক), মোঃ সিহাব আহমেদ, মোঃ সুলতান মাহমুদ ও রাজু মন্ডল দায়িত্ব পেয়েছেন।কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সদস্য তালিকাও প্রকাশ করা হয়েছে।এছাড়া ৮ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, যারা সংগঠনের সার্বিক দিকনির্দেশনা প্রদান করবেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করে সংগঠনের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের প্রসারে কাজ করার আহ্বান জানানো হয়েছে।নবগঠিত কমিটি ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার যুবসমাজকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য: ১৯৯৫ সালে শাহিনুর আলম আকন্দ রিপন উদয়ন ক্রীড়া চক্রের প্রতিষ্ঠা করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত