প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
রাণীনগরে র্যাবের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল। রোববার রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুইজন হলেন, উপজেলার চকাদিন গ্রামের বাবলুর ছেলে রনি ইসলাম (২০) ও নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রকি আহমেদ (২৪)।জানা গেছে, র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেড় কেজি গাঁজাসহ রনি ও রকি নামের দুই যুবককে গ্রেফতার করে। রাতেই তাদের দুইজনকে থানায় সোর্পদ করে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, র্যাবের পক্ষ থেকে দায়েরকৃত মাদক মামলায় রনি ও রকিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত