প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির সাবেক এমপি গোলাম মোস্তফা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।সোমবার বিকেল জয়পুরহাট নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাঃ সেজারুদ্দিন নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। এসময় বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, এম এ সামাদ বাবু, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মেধা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, জেলা মহিলাদলের সদস্য নুরজাহান হেপী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল হক প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত