প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯শ ৭০ পিচ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।সোমবার (২৪) দুপুরে মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করেন। সন্ধ্যায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।তারা জানায়, সাওতালপাড়া সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন চোরাকারবারী দৌড়ে পালিয়ে যান। সেখানে বিজিবি সদস্যরা গিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো একটি পোটলায় উল্লেখিত ইঞ্জেকশন গুলো মালিক বিহীন উদ্ধার করে হিলি কাস্টমসে জমা দেন। যার আনুমানিক সিজার মূল্য ২লক্ষ ৯৫ হাজার ৫শত টাকা।বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত এলাকা মাদক, চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগনের সহযোগিতা চেয়েছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত