প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান- সেনাপ্রধান
বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৩ দিন ব্যাপী ১ম পুনর্মিলনীর ২য় দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাঁকে অভ্যর্থনা জানান সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কলেজের অধ্যক্ষ, সভাপতি, এ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC) ও অভ্যাগত অতিথিবৃন্দ। এরপর প্রধান অতিথি AJEC পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ৩ দিন ব্যাপী চলমান প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) শুরু হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত