প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক ধলুর—নওগাঁয় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ‘জনতার এমপি’ খ্যাত জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে নওগাঁ পৌরসভার পার-নওগাঁ হাজিপাড়া ও নামাজগড় মাদ্রাসাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে আয়োজিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাহিদুল ইসলাম ধলু। বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গড়তে চাই। আজ জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি বিশ্বাস করে—জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় মুক্তির রূপরেখা।”তিনি আরও বলেন,“আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে দেশ আজ দারিদ্র্য, দুর্নীতি ও দমন-নিপীড়নের গভীর সঙ্কটে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য জনগণের ঐক্যই এখন সময়ের দাবি। বিএনপি মাঠে আছে, থাকবে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন চূড়ান্ত বিজয়ে পৌঁছাবে।”অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তা এবং পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।উঠান বৈঠকে হাজিপাড়া ও আশপাশের এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপির ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এসব দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত