প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ ! প্রধান শিক্ষককের বিরুদ্ধে
এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দশ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জামালপুরের ইসলামপুর উপজেলায় ঘটেছে।ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।বুধবার (২৯ অক্টোবর) ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আতিকুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহার থেকে জানা গেছে, স্কুলছাত্রীকে শিক্ষক মো. শামীম উল বাশার (৪০) মঙ্গলবার বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গুঠাইল এলাকায় তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করেন।পড়ে শিশুটি ঘটনার প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় থানায় গিয়ে রাতেই মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে শিক্ষক পলাতক রয়েছেন।ওসি আতিকুর রহমান জানান, শিক্ষকের বিরুদ্ধে আরও এক শিশুর সঙ্গে ধর্ষণের চেষ্টা করার অভিযোগও রয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শিশুটিকে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত