প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
সান্তাহারে দাবীর রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা
উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ বাস্তবায়নে নওগাঁর সান্তাহারে শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নওগাঁর বোয়ালিয়া ইউপির নতুন সাহাপুর পুরাতন জুট প্রেস মাঠে বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দাবী রেইজ প্রকল্প সভাটির আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাবীর উপ-সহকারী পরিচালক (কার্যক্রম) আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, রেইজ প্রকল্পের কেইস ম্যানেজমেন্ট অফিসার আব্দুল হামিদ, এলএসইডি আলী সিদ্দিক ও সান্তাহার শাখা ব্যবস্থাপক সেলিম রেজা প্রমূখ।গুরু-শিষ্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষ মানব সম্পদ গঠন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কারিগরি ট্রেড নিয়ে আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার ১৩০জন উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত