প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫
পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, চালক-হেলপার পলাতক
জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়ন্ত্রন হারিয়ে জনসেবা এক্সপ্রেস নামক পিকনিকের একটি বাস বাড়ীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) রাত প্রায় ন'টায় হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসের যাত্রী সহ বাড়ীর লোকজন।স্থানীয়রা জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে ভ্রমন শেষে চাপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্য যাওয়ার পথে জনসেবা এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব- ১৪-১১৬২) বাসটি হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ঐ এলাকার মৃত আলা উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫০) এর বাড়ীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে বাড়ীর ভিতরে ঢুকে পড়ে। এতে বাড়ীর বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রী ও বাড়ীর লোকজনের কোন ক্ষতি হয়নি।অপরদিকে দূর্ঘটনার পর পরই বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত