প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
চ্যাটজিপিটিতেই জানা যাবে ব্যক্তিগত আয়-ব্যয়ের খুঁটিনাটি
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাকে আরও সহজ করতে নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। ‘পার্সোনাল ফিন্যান্স’ নামের এই ফিচারের পরীক্ষামূলক সংস্করণ ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আয়-ব্যয়, আর্থিক লেনদেন ও সঞ্চয়ের বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।নতুন এই সুবিধায় যুক্ত হয়েছে ভয়েস ফিচার। ফলে ব্যবহারকারীরা সরাসরি কথা বলার মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে নিজেদের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমান আর্থিক অবস্থা, কোন খাতে কত অর্থ ব্যয় হচ্ছে কিংবা সঞ্চয়ের অগ্রগতি কেমন, এসব বিষয়ে জানতে আর লিখিত নির্দেশনা দেওয়ার প্রয়োজন হবে না।তবে এসব সুবিধা পেতে ব্যবহারকারীকে নিজের আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রাথমিক পর্যায়ে ফিচারটি শুধু যুক্তরাষ্ট্রে চালু করা হচ্ছে। ফলে দেশটির ব্যবহারকারীরাই প্রথমে এই সুবিধা পাবেন।নিরাপত্তা ও সংযুক্ত করার প্রক্রিয়াব্যবহারকারীর আর্থিক তথ্যের নিয়ন্ত্রণ তাঁর হাতেই থাকবে এবং সব তথ্য সুরক্ষিত রাখা হবে বলে জানিয়েছে ওপেনএআই। বর্তমানে ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মে ১২ হাজারের বেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের সুবিধা রয়েছে চ্যাটজিপিটির। ব্যাংকিং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত ‘প্লেড’ (Plaid) ব্যবহার করা হচ্ছে। শিগগিরই এতে ‘ইনটুইট’-এর সহায়তাও যুক্ত করা হবে।ফিচারটি চালু করতে চ্যাটজিপিটির সাইডবার থেকে ‘ফিন্যান্সেস’ অপশনে গিয়ে ‘গেট স্টার্টেড’ নির্বাচন করতে হবে। এ ছাড়া সরাসরি চ্যাট বক্সে ‘@Finances, connect my accounts’ লিখেও আর্থিক অ্যাকাউন্ট যুক্ত করার প্রক্রিয়া শুরু করা যাবে।ব্যবহারকারীর বাড়তি সুবিধানতুন ফিচারটিতে যুক্ত করা হয়েছে রিয়েল-টাইম ড্যাশবোর্ড। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ও বিভিন্ন সাবস্ক্রিপশনের হালনাগাদ তথ্য দেখতে পারবেন।এ ছাড়া ক্রেডিট কার্ড পাওয়ার সম্ভাবনা যাচাই, করের আনুমানিক হিসাব তৈরি এবং প্রয়োজনে স্থানীয় অভিজ্ঞ কর বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগও থাকবে এই ফিচারে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত