প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
ধুনটে মাঠে কাজে গিয়ে নিখোঁজ,সকালে খালে মিলল দিনমজুরের লাশ
বগুড়ার ধুনটে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার পরদিন সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় আমজাদ হোসেন (৬৯) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত আমজাদ হোসেন উপজেলার মানিকপোটল গ্রামের লোকমান হোসেনের ছেলে।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেন পেশায় একজন দিনমজুর ছিলেন। রোববার সকালে তিনি একই গ্রামের আবু বক্কারের জমিতে কৃষিকাজ করতে যান। সারাদিন কাজ শেষে সন্ধ্যার দিকে জমির পাশের খালে হাত-মুখ পরিষ্কার করতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত