প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
দিনাজপুরে জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কার
করবো সমবায় - গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় রেলি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস -২০২৬ ।এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলার ৭টি সমবায় সমিতিকে বিভিন্ন কেটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। দিনাজপুর জেলায় বিশেষ ও অন্যান্য সমবায় সমিতি ক্যাটাগরি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন দিনাজপুর পৌর এলাকার উত্তর ফরিদপুর (সদরের) ইউনাইটেড কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আহসান হাবীব।এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এবং জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত