প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ট্রলার ডুবির ঘটনায় নিহত জেলে পরিবারের দায়িত্বে বিএনপি নেতা
নোয়াখালী হাতিয়ায় ট্রলার ডুবিতে নিহত জেলে পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শনিবার সকালে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামে নিহত জেলের বাড়িতে গিয়ে তিনি এই আশ্বাস দেন।এসময় তিনি নিহত জেলে মিরাজ উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তাদের নগদ অর্থ সহায়তা ও পরিবারের সদস্যদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় তার সাথে উপস্থিত ছিল উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।গত ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্নফুলি নদীতে ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। এতে মিরাজ সহ নিখোজ দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চট্রগ্রামের কর্ণফুলি নদীর আকমল আলী ঘাটের কাছ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত দুই জেলে হলেন নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামের মোস্তপার ছেলে মিরাজ উদ্দিন (৩২) ও একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে শরীফ উদ্দিন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত