প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
৭ই নভেম্বর ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইব্রাহিম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. বেলাল হোসেন।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে দিবসের ইতিহাস ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত