প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
মান্দায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর মান্দায় দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশাত্মবোধক গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং শিক্ষক নেতা গোলাম সরোয়ার স্বপন।এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং তাঁর রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. আতিয়া খাতুন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা জাতীয় ঐক্য, সংহতি, সম্প্রীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতাদর্শের ভিন্নতা ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।এছাড়াও আলোচনা সভায় অন্যান্য বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি, দেশপ্রেম জাগ্রত করা এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে দেশাত্মবোধক গানের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। গানের সুরে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মান্দায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত