প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো উপজেলা প্রেসক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজের ও সাবেক সহ- সভাপতি আজিজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার।অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)এর পরিচালক(ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, এবং থানার অফিসার ইনচার্জ(ওসি)তাজমিলুর রহমান। উপজেলা বিএনপির সভাপতি কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিলু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু,বিশিষ্ট আইনজীবী এ্যাড. উৎপল কুমার বাগচী,বিশিষ্ট ব্যবসায়ী ও নিউ মার্কেটের স্বত্বাধিকারী শামসুদ্দিন প্রামানিক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা সভাপতি অসিম কুমার দাস,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলার আহবায়ক দীপক কুমার কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, “উপজেলা প্রেস ক্লাব বিগত ১১ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন, অনিয়ম তুলে ধরা এবং জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অতিথিরা।আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত