প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
প্রতারণার অভিযোগে হাজীগঞ্জে বিউটি পার্লার মালিক পপি গ্রেপ্তার
ইতালিতে পাঠানোর স্বপ্ন দেখিয়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জে আরিফা রহমান পপি আক্তার নামে এক বিউটি পার্লার মালিককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া পপি আক্তার হাজীগঞ্জ রয়েল মার্কেটের ‘দুলহান বিউটি পার্লার’-এর মালিক।মামলার অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী আবু সাঈদ সুমনকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নেন পপি আক্তার। দীর্ঘদিনেও বিদেশে পাঠাতে না পারা এবং টাকা ফেরত না দেওয়ায় প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী। পরে দায়ের করা প্রতারণা মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের সেই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পপি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে, ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত