প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
ধুনটে বিস্ফোরণ ও হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় শাহাদৎ হোসেন (২৯) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৪ নভেম্বর) রাতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার শাহাদৎ হোসেন ধুনট পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলমের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির নেতাকর্মীরা একটি কর্মীসভা করছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালান এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে শাহাদৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত