প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
পোরশায় গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ব গ্রাম মাদ্রাসার ছাত্র আমগাছের ডাল ভেঙে নিচে পড়ে রিফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিফাত হোসেন উপজেলার পূর্বগ্রামের বাসিন্দা সফিউল ইসলামের ছেলে। সে স্থানীয় পূর্বগ্রাম দারুল উলুম সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে রিফাত কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি আমবাগানে খেলতে যায়। একপর্যায়ে বন্ধুরা মিলে একটি বড় আমগাছের ডালে দোল খাচ্ছিল। এ সময় হঠাৎ করেই গাছের মোটা ডালটি ভেঙে নিচে থাকা রিফাতের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। রিফাতের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত