প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় মসজিদের ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন
সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে কদমতলা ব্রিজ সংলগ্ন থানাঘাটা-নলকুড়া মোড়ে নতুন এই মসজিদটির ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছাদ ঢালাই ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল হামদ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী, সহ-সভাপতি মোঃ তোরাবুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম মুকুল, সদস্য শেখ নুর আহমেদ লাল্টু, মীর নুরুজ্জামান, রিপন, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম মন্টু, রেজাউল করিম ও আবুল হোসেন প্রমুখ। সরকারি-বেসরকারি ও স্থানীয় এলাকাবাসীর দান ও অনুদানে বায়তুল হামদ্ জামে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এসময় বায়তুল হামদ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসুল্লীবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত