প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ইবিতে আরবি ভাষা দক্ষতা মূল্যায়ন ও একাডেমিক সম্প্রসারণে কর্মসূচি
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমুহে আন্তর্জাতিক আরবি ভাষা, দক্ষতা মুল্যায়নে ইবিতে একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারনের বিশেষ কর্মসূচির আয়োজন করে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ।বুধাবার ( ৪ নভেম্বর) সকাল ১১টায় থিওলজি অনুষদ ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.এ.কে মতিনুর রহমান,উপ-উপাচার্য অধ্যাপক ড. মো এমতাজ হোসেন,ট্রেজারার অধ্যাপক ড. মো ইদ্রিস আলী, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড মোঃ সেকান্দার আলী সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।বিশেষ বক্তা হিসেবে ছিলেন "আত তানালুল আল-আরাবি" এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ যুহদি মুসতফা। প্রধান অতিথির বক্তব্য মতিনুর রহমান বলেন, বর্তমান যুগে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে হলে আরবিসহ বিভিন্ন বিদেশি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ হতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের সুযোগ পায়, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছেন। আরো বলেন,আরবি ভাষা ও ইসলামী শিক্ষার প্রসারের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক আব্দুর রউফ যুহদি মুসতফা বলেন, কোরআন ও সুন্নাহ বোঝার জন্য আরবি ভাষার অপরিহার্যতা এবং এর মর্যাদার রয়েছে । ইবিতে আরবি ভাষার চর্চা ও এর মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। তিনি আরো উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ করে তোলার মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভুমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত