প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
দারিদ্র্য বিমোচনে জয়পুরহাটে বিনামূল্যে বকনা গরু দিল এনআরডিএস
জয়পুরহাটে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং নর্থবেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস)-এর বাস্তবায়নে বিশেষ বরাদ্দ ও ৩য় পর্যায়ে এই সহায়তা প্রদান করা হয়।বুধবার (৪ নভেম্বর) সকালে এনআরডিএস-এর কনফারেন্স রুমে আয়োজিত বকনা গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, ফার্মাসিস্ট রুহুল কদ্দুস সাজু এবং ব্রাঞ্চ ম্যানেজার সোহেল আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠান শেষে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে গবাদিপশু (বকনা গরু) হস্তান্তর করা হয়, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত