প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
পাঁচবিবিতে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিক্ষে ক্লাস নিলেন ইউএনও
জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি- জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্হিত বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ।৪ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে হঠাৎ করেই তিনি বিদ্যালয়ে উপস্হিত হয়ে একে একে সব শ্রেণী কক্ষের শিশুদের সাথে কথা বলেন । ছাত্র ছাত্রীদের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মূখরিত হয়। এসময় তিনি সকল শিক্ষকগণকে আন্তরিকতা ও যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করার পরামর্শ দেন । প্রতিষ্ঠার পর এই স্কুলটি প্রাথমিক শিক্ষায় বাতিঘর হলেও বিভিন্ন কারনে বর্তমান বিদ্যালয়টি আগের অবস্থা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে । এসব সমস্যা থেকে উত্তণের জন্য তিনি শিক্ষক ও তাৎক্ষণিক ভাবে উপস্হিত পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অভিভাবকদের সাথে কথা বলেন । তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণকে নিয়মিত পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও সাংস্কৃতিক বিষয়ে হাতে কলমে শিক্ষা প্রদান কার্যক্রম গ্রহন করার জন্য পরামর্শ দেন ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত