প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
মহাদেবপুরে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান,দেড় লাখ টাকা জরিমানা
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।মঙ্গলবার (০৩ নভেম্বর) উপজেলার হাতুড় ইউনিয়নে বালু ও মাটি উত্তোলনের অনিয়মের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এর আওতায় তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের মাধ্যমে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা করছেন সচেতন মহল।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত